এক্সিওস, টাইমস অব ইসরায়েল

মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরমধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো। এরমধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬। এগুলোর সঙ্গে একাধিক রিফুয়েলার বিমানও নিয়ে আসা হয়েছে। যেগুলো মাঝআকাশে সাধারণ ও যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে। সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে। এরআগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা। এরমধ্যে গেলো যুদ্ধবিমান। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা কঠোর হস্তে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।