রয়টার্স,দ্য গার্ডিয়ান : সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যেকোনও বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চÍ উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দফতরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়।
মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় শাটডাউনে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। এর আগে গত অক্টোবরে একবার শাটডাউনে পড়েছিল যুক্তরাষ্ট্র। তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর্থিক বরাদ্দের বিলটি প্রেসিডেন্টের দফতরে পাঠানোর ডেডলাইন ছিল স্থানীয় সময় শনিবার রাত ১২টা পর্যন্ত। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, বিলটি সবে সিনেটে পাস হয়েছে, এখনও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ পর্যন্ত পৌঁছাতেই পারেনি। এদিকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের এক মার্কিন নাগরিক।