টাইমস অব ইসরাইল, আল জাজিরা : ইরানের শিরাজ শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফারস প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি বলেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় শিরাজ শহরে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, শহরের জিবাসহর এলাকার একটি আবাসিক অংশে এই হামলা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘নিরপরাধ নাগরিকদের’ ওপর হামলা বলে অভিহিত করেছেন। এর আগে, শিরাজে হামলায় দুইজন প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা সপ্তম দিনে গড়িয়েছে। এ সংঘাতে ইরানে প্রাণহানিও বাড়ছে। শুক্রবার ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে। অন্যদিকে ইরানের চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরাইলেও প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় সময় সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংঘাতে আহত ১৪০ জন ইসরাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সংঘাত শুরুর পর মোট ১ হাজার ৬১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৮৭ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের অনেকে জরুরি চিকিৎসা নিচ্ছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এশিয়া
ইরানের আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা, নিহত ২০
ইরানের শিরাজ শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,