এপি, বিবিসি : যেকোনও চাপ আসলেও ব্রিটেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইসঙ্গে হরমুজ প্রণালিতে কোনও ধরনের অবরোধ সমর্থন না করার ঘোষণাও দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। স্টারমার বলেন, আমার দৃষ্টিতে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে আমরা আমাদের সবটুকু প্রচেষ্টা এই লক্ষ্যেই নিয়োজিত করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ব্রিটেনের মাইন অপসারণ সক্ষমতা রয়েছে। তবে এটি ব্যবহার করা হবে কি না সে সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি।