রয়টার্স : দক্ষিণ ইরানের শহর মিনাবে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার জেরে ১৭০ জন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবদিহিতা চেয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য রাফায়েল ওয়ার্নক।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওয়ার্নক নিজেই জানিয়েছেন এ তথ্য।

তিনি বলেছেন, যে জাতির নেতারা এত সহজে শিশুদের মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। কোনো কারণেই শিশু হত্যা বা শিশুমৃত্যু গ্রহণযোগ্য নয়। আমাদের অবশ্যই কখনও ভুলে যাওয়া উচিত হবে না যে ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রথম দিন মিনাবের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থী।

স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা শুরু হওয়ার পর ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের স্কুলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। মিনাব স্কুল ট্র্যাজেডির জন্য ইরানের প্রতিরক্ষা বাহিনী দায়ী। বিজ্ঞাপতবে ইতোমধ্যে তদন্তে জানা গেছে, স্কুলটিতে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র এই ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই ক্ষেপণাস্ত্র নেই।