আল-জাজিরার, এএফপি রয়টার্স : আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানে বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। তার দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩১ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছে। তথ্যমন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে এবং আরও ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। থেকে নতুন করে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’- অভিযান শুরু করে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।

জালালাবাদে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক: আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। গতশনিবার আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। এর পরই তাঁকে আটক করা হয়। পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এটির পাইলটকে জীবিত আটক করা হয়েছে। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, আফগান বাহিনী পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। পাইলট এখন তাঁদের হেফাজতে রয়েছেন। তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘোষণা আসে। এ ঘটনার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এর আগে গতকাল শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে বিমান হামলা চালায় পাকিস্তান। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর বড় ধরনের অভিযানের পরই এই হামলা চালানো হয়েছে।