বিবিসি : ভবনের ভেতরে বেশ প্রশস্ত একটি জায়গা, সেখানে সারি সারি আলমারি। মেঝেতে এখানে ওখানে সারি করে রাখা বইয়ের স্তূপ। এই গ্রন্থাগারে ২০ লাখের বেশি বই রয়েছে। পড়ার জন্য এখান থেকে যে কেউ বই ধার নিতে পারেন।
ভারতের দক্ষিণের কর্ণাটক রাজ্যের বাসিন্দা আঙ্কে গৌড় পাঁচ দশক ধরে একটু একটু করে গ্রন্থাগারটি গড়ে তুলেছেন। তিনি একটি চিনি তৈরির কারখানার কর্মী ছিলেন, বর্তমানে অবসরজীবন কাটাচ্ছেন। গত মাস থেকে ৭৯ বছর বয়সী আঙ্কে গৌড় দেশি–বিদেশি সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হচ্ছেন। একক প্রচেষ্টায় এত বড় একটি পাঠাগার গড়ে তোলা এবং শিক্ষার প্রচার ও বিস্তারে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এটি ভারতে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দেশটির কেন্দ্রীয় সরকার এ পুরস্কার দিয়ে থাকে। আঙ্কে গৌড়ের বইয়ের সংগ্রহ দেখলে যে কারও চোখ কপালে উঠে যাবে। তাঁর সংগ্রহে বাইবেলের বিরল সংস্করণসহ অগুনতি বিষয়ের বই পাওয়া যায়। অথচ আঙ্কে নিজে একজন কৃষক পরিবারের সন্তান, যেখানে বই ছিল বিলাসিতা।
আঙ্কে গৌড় বলেন, ‘আমি এমন একটি গ্রামে বড় হয়েছি, যেখানে পড়ার জন্য আমরা কখনো বই পেতাম না। কিন্তু বইয়ের প্রতি আমার আগ্রহ সব সময়ই ছিল। আমার সব সময় মনে হতো, আমাকে বই পড়তে হবে, বই সংগ্রহ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে।’
আঙ্কে গৌড়ের পাঠাগার কর্ণাটকের মান্দিয়া জেলার ছোট পৌরসভা পাণ্ডবাপুরায়। এটি অন্য ১০টি পাঠাগারের মতো অতটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় না। সেখানে কোনো গ্রন্থাগারিক নেই, বইগুলো এলোমেলো করে রাখা। কিছু বই আলমারির তাকে রাখা, অনেক বই মেঝেতে স্তূপ করে রাখা। শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং বইপ্রেমীরা নিয়মিত আঙ্কে গৌড়ের পাঠাগারে আসেন। নিয়মিত যাঁরা আসেন তাঁরা জানেন, কোথায় কোন বই রাখা আছে। তাই সহজেই তাঁরা তাঁদের প্রয়োজনীয় বই খুঁজে পান। আর যদি কেউ খুঁজে না পান, তাঁরা আঙ্কে গৌড়কে বলেন, তিনি যেকোনো বই খুঁজে বের করতে পারেন।
বিবিসির প্রতিনিধি যখন তাঁর পাঠাগারটি দেখতে যান, তখনও সেটির বাইরে ছাউনির তলায় কয়েক বস্তা বই পড়ে ছিল। খোলার অপেক্ষায় থাকা বস্তাগুলোতে মোট বইয়ের সংখ্যা প্রায় ৮ লাখ। আঙ্কে গৌড়ার বইয়ের সংগ্রহ প্রতিদিনই বাড়ছে। তিনি নিজে এখনো বই কিনছেন, অন্যরাও বই দান করছেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বইপ্রেমীরা নিয়মিত আঙ্কে গৌড়ের পাঠাগারে আসেন। নিয়মিত যাঁরা আসেন তাঁরা জানেন, কোথায় কোন বই রাখা আছে। তাই সহজেই তাঁরা তাঁদের প্রয়োজনীয় বই খুঁজে পান। আর কেউ খুঁজে না পেলে আঙ্কে গৌড়কে বলেন।