পার্সটুডে : ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেছেন, ট্রাম্পকে বুঝতে হবে তিনি এমন এক শিক্ষণীয় সংঘাতে পা রাখতে যাচ্ছেন, যার পরিণতি এমন হবে যে তিনি আর বিশ্বে দাপট বা বলদর্পিতা দেখাতে পারবেন না। রোববার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানান। পার্স-টুডের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, নিজেকে মহাশক্তি দাবি করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের কথা একজন রাষ্ট্রপতির মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা হালকা ও দায়িত্বজ্ঞানহীন। তিনি আরও প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি যুদ্ধই চান, তাহলে আলোচনার কথা কেন বলছেন? ট্রাম্পকে জানতে হবে, তিনি এমন এক শিক্ষণীয় যুদ্ধে প্রবেশ করছেন, যার ফল হবে এই যে তিনি আর বিশ্বে দাপট বা বলদর্পিতা দেখাতে পারবেন না।