চীনে বাধ্যতামূলক ম্যান্ডারিন ভাষা শেখার ইস্যুতে নতুন একটি আইন পাশ হয়েছে। দেশটির সরকার বলছে, এই আইন ‘জাতিগত ঐক্য’ জোরদার করবে। তবে সমালোচকদের মতে, এটি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির ওপর চাপ সৃষ্টি করবে। বেইজিংয়ে চীনের জাতীয় সংসদে ভোটের মাধ্যমে আইনটি অনুমোদন করা হয়। সংসদের বার্ষিক অধিবেশন শেষ হওয়ার সময় এই আইন পাশ হয়।
আইন অনুযায়ী, সব শিশুকে কিন্ডারগার্টেন শুরুর আগ থেকেই উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলকভাবে ম্যান্ডারিন ভাষায় পড়ানো হবে। এর আগে শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষা যেমন তিব্বতিয়ান পিপল, উইঘুর পিপল ও মঙ্গোলস ব্যবহার করে পাঠ্যক্রমের বড় অংশ পড়ার সুযোগ পেত। চীনা সরকারের দাবি, নতুন প্রজন্মকে ম্যান্ডারিন শেখালে তাদের চাকরির সুযোগ বাড়বে এবং জাতীয় ঐক্য ও আধুনিকায়ন ত্বরান্বিত হবে। দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হান চাইনিজ। যারা মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি। সমালোচকদের মতে, এই আইন সংখ্যালঘুদের ভাষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার পথ তৈরি করবে। করনেল ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মাগনুস ফিসকিসজো বলেন, এই আইন ১৯৪৯ সালের পর থেকে স্বীকৃত জাতিগত বৈচিত্র্য দমনের সাম্প্রতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।