এএফপি, রয়টার্স : ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল রোববার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থ বর্ষপূর্তির দুই দিন আগে নতুন করে এ হামলা হলো। কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকেরা বলেন, ভোর চারটা নাগাদ বিমান হামলার সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা জানিয়ে সারা দেশে সতর্কতা জারি করে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাজধানীতে হামলা চালাচ্ছে।’ তিনি স্থানীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, শহরের উপকণ্ঠ থেকে একজন নারী ও একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। এর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়মিত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামোর ওপর শীতকালীন হামলা জোরদার করেছে। আজ ভোরে হামলার সময় কিয়েভ শহরের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সে সময় শহরজুড়ে জরুরি সেবাদানকারী কর্মীরা মোতায়েন ছিলেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেন, হামলার পর একটি আবাসিক ভবনের ছাদে আগুন লেগে যায়। এ গোলাবর্ষণের পর ইউক্রেনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এদিকে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড বলেছে, ভোরে রাশিয়ার বিমান ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বলে শনাক্ত করেছে তারা।
এশিয়া
রুশ হামলার চতুর্থ বর্ষপূর্তির আগে কিয়েভে একের পর এক বিস্ফোরণ
ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল রোববার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থ বর্ষপূর্তির দুই দিন আগে নতুন করে এ হামলা হলো। কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকেরা বলেন,