দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। এমন এক সময়ে এই অনুদান এলো, যখন ভারত নতুন করে বিশেষত ইসলামি দেশগুলোর বাজারে মাংস রপ্তানি বৃদ্ধির চেষ্টা করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎকালীন ইউপিএ সরকারের সমালোচনা করে বলেছিলেন যে, সরকার 'পিঙ্ক রেভল্যুশন' বা মাংস উৎপাদনে উৎসাহ দিচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন, দেশে বড় আকারের কসাইখানা চালানো হচ্ছে। খবর স্ক্রল ডট ইনের হিন্দুত্ববাদী রাজনীতিতে গরুর মাংস শিল্প দীর্ঘদিন ধরেই বিতর্কিত ইস্যু। যদিও ভারতের রপ্তানিকারকেরা মূলত গরুর নয়, মহিষের মাংস রপ্তানি করে থাকেন। তবু রাজনৈতিকভাবে এই শিল্প নানা সমালোচনার মুখে পড়েছে।

এমন প্রেক্ষাপটে প্রায় ১৬০ বছরের পুরোনো আল্লানা গ্রুপ-এর অনুদান বিশেষ তাৎপর্য বহন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের সবচেয়ে বড় ‘বিফ’ রপ্তানিকারক। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত মধ্যপ্রাচ্য ও অন্যান্য ইসলামি দেশে হালাল মাংসের বাজার সম্প্রসারণে জোর দিচ্ছে। সেই কৌশলগত লক্ষ্য অর্জনের সময়েই এমন অনুদান রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।