ইসরাইলের জরুরি বিভাগের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, গতকাল উত্তর তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। হামলা হয়েছে মধ্য ইসরাইলের পেতাহ তিকবাতেও।
ইরানের সেনাবাহিনী বলছে, তারা ইসরাইলের বন্দরনগরী হাইফার একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে আরও বেশ কয়েকটি ‘লক্ষ্যবস্তু’ও। আইআরজিসি বলছে, তেল আবিবের পাশাপাশি বেয়ারশেবা শহরের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, যুদ্ধের ৯ দিনে ইসরাইলে প্রায় দুই হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।