বিবিসি

কেনিয়া থেকে চীনে কালো বাগান জাতের দুই হাজারেরও বেশি রানী পিঁপড়া পাচারের অভিযোগে একজন চীনা নাগরিক ও তার কেনিয়ান সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, কেনিয়ায় গ্রেফতার হওয়া ওই চীনা নাগরিকের নাম ঝাং কেকুন। গত সপ্তাহে বিমানবন্দরে তার লাগেজে বিপুল পরিমাণে পিঁপড়ার সন্ধান পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি পিঁপড়াকে বাতাসে পূর্ণ প্লাস্টিকের টেস্ট টিউবের মধ্যে রাখা হয়েছিলো।

ঝাংকে নাইরোবেরির একটি আদালতে তোলা হয়। আদালতকে ঝাং জানান, তিনি চার্লস মাওয়াঙ্গি থেকে এসব পিঁপড়া কিনেছিলো। প্রতি ১০০টির জন্য তার দিতে হয়েছে ৭৭ মার্কিন ডলার। ইউরোপ ও এশিয়ায় কালো বাগান জাতের পিঁপড়ার চাহিদা বাড়ছে। এ দুই অঞ্চলের বাসিন্দারা এসব পিঁপড়াকে পোষা প্রাণী হিসেবে ব্যবহার করছে। এর জেরে পিঁপড়া পাচারের বিষয়ে সতর্ক করে আসছে কেনিয়া কর্তৃপক্ষ। পিঁপড়া পাচারের ঘটনায় দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তারা এখনও পুলিশের হেফাজতে রয়েছে। নাইরোবির গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দু’জনই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছে। ঝাংয়ের আইনজীবী ডেভিড লুসওয়েটি বলেন, “আমার মক্কেল জানতোই না সে যে আইন অমান্য করছে।” তিনি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, “তারা দেখেছে, দেশের বাইরে এগুলো বিক্রি করার সম্ভাবনা আছে।