সিনহুয়া,দ্য স্টার, রয়টার্স : উত্তর চীনের শানসি প্রদেশের শুয়োইয়াং শহরে একটি ছোট বায়োটেক কোম্পানিতে শনিবার সকালে বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা । জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দুর্ঘটনার স্থান থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে।

সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালবেলায় ঘটে। জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধি গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তাদের কোনও ওয়েবসাইট নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।