রয়টার্স : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সা’আর এবং ওই অঞ্চলের আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আরব অংশীদারদের সঙ্গে সমন্বয় করছেন। ইইউ কর্মকর্তা আরও বলেন, অপ্রয়োজনীয় কর্মীদের ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার নেটওয়ার্ক ইইউ নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা সমন্বয় করছে।