টাইমস অব ইসরাইল : ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। গত রোববার রাতে এ হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই স্থাপনাগুলোতে ৮০ টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ-এর তথ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল: দীর্ঘ পাল্লার এন্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র; ট্যাঙ্কবিরোধী এবং এন্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করার কারখানা; এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি জটিল স্থাপনা।