তুর্কি টুডে : ফিলিস্তিনের গাজা, ইরান ও লেবাননে স্কুল ও হাসপাতালের ওপর হামলাকে ‘রক্তপিপাসু নেটওয়ার্কের কাজ’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এসময় তিনি তুরস্ককে মানবতার পক্ষের শক্তি বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান ‘গণহত্যায়’ অনেক শিশু হাসিমুখে ও ফুল হাতে স্কুলে গেলেও বোমা হামলায় তাদের প্রাণ হারাতে হয়েছে। এসব হামলায় ইনকিউবেটরে থাকা নবজাতক শিশুরাও নিহত হয়েছে। এরদোগানের দাবি, গাজায় প্রায় ১,৭০০ চিকিৎসাকর্মী ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সহিংসতার মুখে মানবতা ও বিবেকের পক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে তুরস্ক রয়েছে।
এশিয়া
মানবতা আর বিবেকের পক্ষে তুরস্ক -এরদোগান
ফিলিস্তিনের গাজা, ইরান ও লেবাননে স্কুল ও হাসপাতালের ওপর হামলাকে ‘রক্তপিপাসু নেটওয়ার্কের কাজ’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এসময় তিনি তুরস্ককে মানবতার পক্ষের শক্তি বলেছেন।