ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা এমডিএ (মাগেন ডেভিড অ্যাডম) এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থার তথ্যানুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এমডিএ আরও জানিয়েছে, রোববার একদিনেই নতুন করে ৬৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার পর্যন্ত এ সংঘাতের ১৭তম দিন চলছে।