২০২৫ সালে অক্টোবরে হওয়া ল্যুভ মিউজিয়ামে দুঃসাহসিক চুরিতে চোররা সম্রাজ্ঞী ইউজিনির এক অমূল্য মুকুট ফেলে পালিয়েছিল। এ মুকুটটি ছিল ফ্রান্সের নেপোলিয়ন ৩য়-এর স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির, যা পান্না ও হীরার কারুকার্যে স্বর্ণের আটটি ঈগল খচিত। চোরেরা পালানোর সময় মুকুটটি জাদুঘরের বাইরের ফুটপাতে ফেলে যায়। তিন মাসেরও বেশি সময় পর, ল্যুভ কর্তৃপক্ষ মুকুটটির কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, মুকুটটি প্রায় ভেঙেচুরে গেছে। হীরার খিলানগুলো উপড়ে গেছে, রত্নখচিত ক্রসটি একদিকে হেলে এবং একটি ঈগল নিখোঁজ।
ল্যুভ জানিয়েছে, শীঘ্রই মুকুটটির মেরামতের জন্য প্রস্তাব আহ্বান করা হবে। জাদুঘরের আলংকারিক কলা বিভাগের পরিচালক অলিভিয়ার গ্যাবেট বলেন, প্রাথমিকভাবে সংস্কারের খরচ ধরা হয়েছে ৪০ হাজার ইউরো। যেহেতু প্রায় সব অংশই উদ্ধার করা গেছে, আসল খরচ হবে শুধু সূক্ষ্ম মেরামতের জন্য। চুরির ঘটনাটি জাদুঘর খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যে ঘটে। এ