মধ্যপ্রাচ্যে প্যারাট্রুপার মোতায়েনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান হোয়াইট হাউসকে কটাক্ষ করেছে। ইরানের সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো নিজেদের মধ্যেই আলোচনা করছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার একটি চুক্তি আসন্ন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
যুদ্ধের সর্বশেষ খবর
- মার্কিন সেনা মোতায়েন: সিএনএন-কে সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১,০০০ মার্কিন সেনা আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তি আসন্ন।
- হামলা অব্যাহত: রেড ক্রিসেন্ট জানিয়েছে, তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলা হয়েছে। গতকাল জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ইসরায়েলের একটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়েছে।
- হরমুজ প্রণালী: ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরান মাশুল নেওয়া অব্যাহত রাখবে। জাপান জানিয়েছে, তারা আগামীকাল থেকে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন মজুদ থেকে ৩০ দিনের তেল সরবরাহ শুরু করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ ফিলিপাইন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সূত্র: সিএনএন
ডিএস/এমএএইচ