মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে।

সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই নজিরবিহীন ঘটনা ঘটে।

ঘটনার সময় হঠাৎ বিকট শব্দে এলাকায় একটি ইরানি মিসাইল আঘাত হানলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হারজগ তার বক্তব্য থামিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন এবং দেহরক্ষীরা তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান।

খোদ প্রেসিডেন্টের এমন পলায়নপর দশা ইসরায়েলের তথাকথিত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাই বিশ্বের সামনে উন্মোচিত করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।