কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মকর্তা বা কর্মী হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে প্রবাসে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিরাপদে সম্ভব হলে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকেরা বাণিজ্যিক বা অন্য কোনো উপায়ে দ্রুত দেশ (কুয়েত) ত্যাগ করুন। যারা দেশ (কুয়েত) ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’