মুহাম্মদ রোমান শেখ:

এই দুনিয়ায় কোনো ভিআইপি মানুষের সাথে দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু মহাবিশ্বের মালিক, আরশের অধিপতি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না।

শুধু একটি পবিত্র ওযু আর একটি জায়নামাজ—এইটুকুই যথেষ্ট। তারপর আপনি দাঁড়িয়ে যান সালাতে, আর শুরু হয়ে যায় আপনার রবের সাথে সরাসরি কথা বলা। 🤲

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:

“নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”

—(সূরা আল-আনকাবুত ২৯:৪৫)

রাসূল ﷺ বলেছেন: “বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার সময়।”

—(সহিহ মুসলিম)

ভাবুন তো!

যে আল্লাহ আসমান-জমিনের মালিক, কোটি কোটি নক্ষত্রের স্রষ্টা—তিনি আমাদের মতো গুনাহগার বান্দাদেরও দিনে পাঁচবার তাঁর দরবারে ডাক দেন।

তাই নামাজকে কখনো কষ্ট বা বোঝা মনে করবেন না।

এটাই হচ্ছে আমাদের শান্তি, মুক্তি এবং জান্নাতের পথ।

আজ থেকেই প্রতিজ্ঞা করি—

যে কাজই থাকুক, নামাজ আগে।

কারণ দুনিয়ার সব কাজ অপেক্ষা করতে পারে, কিন্তু আল্লাহর ডাকে দেরি করা ঠিক নয়।