জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল (৬০) রোববার (১২ এপ্রিল) সকাল সারে চারটায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পোড়খাওয়া জীবন সংগ্রামী কবি ছড়াকার ও সংগঠক মানসুর মুজাম্মিল একজন নিবেদিত সাহিত্যিক ও পরিচ্ছন্ন মনের মানুষ হিসেবে সাহিত্যের নানান শাখায় অবদান রেখে গেছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থ: তাওয়ায় জ্বলা রুটি, সোনার বরণ মেয়ে, চাঁদের হাসি, তাজা খুন, এক ব্যাগ অফিসার, হারিয়ে যাবার দিন, সবার সাথে আছি, পা চালিয়ে যাও, দশ আকাশ, সুগন্ধি গাছের কাছে ছড়াগ্রন্থ প্রকাশ হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ রোববার সকাল সারে ন’য়টায় ঢাকাস্থ গোড়ান ছাপড়া মসজিদের তাঁর প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি দশনাপাড়া, শাহরাস্তি, চাঁদপুর বেলা দুইটায় দ্বিতীয় জানাজা ও দাফন করা হয়।
তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী। শোক বিবৃতিতে তারা ছড়াকার মানসুর মুজাম্মিলের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাহিত্য ও সংস্কৃতি
ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই
জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।