তৌহিদুর রহমান

(গত সংখ্যার পর)

দেবেন্দ্রনাথ সেনের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), গোবিন্দচন্দ্র দাসের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), কায়কোবাদের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), যতীন্দ্রনাথ সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), ফররুখ আহমদ-রচনাবলী (প্রথম খণ্ড ১৯৯৫, দ্বিতীয় খণ্ড ১৯৯৬), সিকান্দার আবু জাফর-রচনাবলী (প্রথম খণ্ড ১৯৯৫, দ্বিতীয় খন্ড ১৯৯৭, তৃতীয় খণ্ড ১৯৯৯), প্রেমের কবিতা-সমগ্র : জীবনানন্দ দাশ (১৯৯৬), বনলতা সেন : জীবনানন্দ দাশ (১৯৯৬), রূপসী বাংলা : জীবনানন্দ দাশ (১৯৯৬), শ্রেষ্ঠ নজরুল (১৯৯৬), নির্বাচিত কবিতা : কাজী নজরুল ইসলাম (১৯৯৬), সাবদার সিদ্দিকি কবিতাসংগ্রহ (১৯৯৭), শ্রেষ্ঠ জীবনানন্দ (১৯৯৮), শ্রেষ্ঠ গল্প : মানিক বন্দ্যোপাধায় (১৯৯৮), লেখার রেখায় রইল আড়াল : নজরুল ইসলাম (১৯৯৮), রোকেয়া-রচনাবলী (১৯৯৯), বাংলাদেশের ছোটগল্প (২০০০), শ্রেষ্ঠ কবিতা : যতীন্দ্রমোহন বাগচী (২০০০), শ্রেষ্ঠ কবিতা : দ্বিজেন্দ্রলাল রায় (২০০১), শ্রেষ্ঠ কবিতা : শাহাদাৎ হোসেন (২০০১), শ্রেষ্ঠ প্রবন্ধ : হরপ্রসাদ শাস্ত্রী (২০০১), শ্রেষ্ঠ গল্প : কাজী নজরুল ইসলাম (২০০১), শ্রেষ্ঠ গল্প : প্রভাতকুমার মুখোপাধ্যায় (২০০১), শ্রেষ্ঠ গল্প : প্রভাতকুমার মুখোপাধ্যায় (২০০১), গল্পসমগ্র : হাসান হাফিজুর রহমান (২০০১), শ্রেষ্ঠ কবিতা : গোলাম মোস্তফা (২০০২), শ্রেষ্ঠ কবিতা : অমিয় চক্রবর্তী (২০০২), শ্রেষ্ঠ কবিতা : ঈশ্বরচন্দ্র গুপ্ত (২০০২), শ্রেষ্ঠ কবিতা : জীবনানন্দ দাশ (২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : বেগম রোকেয়া (প্রথম খণ্ড ২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : বেগম রোকেয়া (দ্বিতীয় খণ্ড ২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : সুধীন্দ্রনাথ দত্ত (২০০২), নির্বাচিত শিখা (২০০২), কাব্যসমগ্র : আবু হেনা মোস্তফা কামাল (২০০২), নজরুল ইসলাম ও জসীমউদ্দীন (২০০৩),পরদেশে পরবাসী : আব্দুর রউফ চৌধুরী (২০০৩), কমরেড মুজফফর আহমদের অপ্রকাশিত প্রত্রাবলী (২০০৪), মেঘের আকাশ : আলোর সূর্য (কবিতা) : আবুল হাসান (২০০৪), অতীত দিনের স্মৃতি (২০০৪), কাজী নজরুল ইসলাম বিষয়ক সাক্ষাৎকার (২০০৪), পান্ডুলিপি : নজরুল-সংগীত (২০০৫), নতুন দিগন্ত সমগ্র (উপন্যাস) : আব্দুর রউফ চৌধুরী (২০০৫), কবি গোমালম মোহাম্মদ রচনাসমগ্র (প্রথম খণ্ড ২০০৫), কবি আবিদ আজাদ স্মারকগ্রন্থ (২০০৬)।

পাঠ্যপুস্তক: উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন (সম্পদনা) (১৯৯৮), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।

পুস্তিকা ও স্মরণিকা সম্পাদনা: চাকা, (কাব্যনাট্য, ১৯৮৫), নজরুল-জন্মবার্ষিকী স্মারক (১৩৯২ ও ১৯৮৫), আল মাহমুদের সাম্প্রতিক কবিতা (প্রবন্ধ, ১৯৮৯), কবি ও অন্যেরা (কাব্যনাট্য, ১৯৯৬), সিকান্দার আবু জাফর : ২৩ তম মৃত্যুবার্ষিকী স্মারক (১৯৯৮), সিকান্দার আবু জাফর : স্মরণ-উৎসব স্মারক (১৯৯৯), জীবনানন্দ দাশ জন্মশতবার্ষিকী স্মারক (১৯৯৯), আবদুল মান্নান সৈয়দ-এর গ্রন্থপঞ্জি (২০০০), গল্প (২০০১), সিকান্দার আবু জাফর : স্মরণিকা (২০০১), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন (২০০২), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০২), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৩), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৩), নজরুল পদক স্মরণিকা (২০০৩), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৪), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৪), সিকান্দার আবু জাফর : ৩০তম প্রায়ণ-দিবস স্মরণিকা (২০০৫), সিকান্দার আবু জাফর স্মরণ উৎসব স্মরণিকা (২০০৫)।

ভূমিকা সংবলিত আংশিক সম্পাদিত গ্রন্থ: কবি ও কবিতা : আনওয়ার আহমাদ সম্পাদিত (প্রবন্ধ সংকলন, ১৯৮৪), যুদ্ধের ছবি : সৈয়দ নূরুল আলম (গল্পগ্রন্থ, ১৯৮৬), আমাদের মিলিত সংগ্রাম মওলানা ভাসানীর নাম : আবদুল হাই শিকদার ও মুকুল চৌধুরী সম্পাদিত (কবিতা সংকলন, ১৯৮৬), বাংলাদেশের নির্বাচিত ছোটগল্প (গল্পসংকলন, প্রথম খণ্ড ১৯৮৯, দ্বিতীয় খণ্ড ১৯৮৯, তৃতীয় খণ্ড ১৯৯০), ঐতিহাসিক-অনৈতিহাসিক কাব্য : ফররুখ আহমদ (কবিতাগ্রন্থ, ১৯৯১), রুবাইয়্যাৎ/ আকুতি : আমিনুল হক আনওয়ার (কবিতাগ্রন্থ, ১৯৯৩), দিলরুবা : ফরুরুখ আহমদ (কবিতাগ্রন্থ, ১৯৯৪), বারেক আবদুল্লাহর গল্প (১৯৯৪), রসূল (সা.)-কে নিবেদিত কবিতা : ইশারফ হোসেন সম্পাদিত (কবিতা সংকলন, ১৯৯৫), বুক পেতেছি জলপ্রপাতে : চৌধুরী গোলাম মাওলা (কবিতাগ্রন্থ, ১৯৯৫), স্বনির্বাচিত গল্প : শামসুল আলম (১৯৯৬), হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা : ফাতিমা তামান্না সম্পাদিত (কবিতা সংকলন১৯৯৮), জয়পাড়ার কাছেই : কে. এম. সালাহউদ্দীন (উপন্যাস ১৯৯৮), চতুষ্কোণ : মানিক বন্দ্যেপাধ্যায় (উপন্যাস, ১৯৯৮), অহিংসা : মানিক বন্দ্যেপাধ্যায় (উপন্যাস, ১৯৯৮), অবেলায় অবগাহন : দীপক ভৌমিক (কবিতা ২০০১), ছন্দের ঘরবাড়ি : মুজিবুল হক কবীর (কবিতা, ২০০১), গল্পসমগ্র : হাসান হাফিজুর রহমান (২০০১), কাব্যজিজ্ঞাসা : অতুলচন্দ্র গুপ্ত (প্রবন্ধ, ২০০২), স্বপ্নের মোড়কে ইচ্ছার বসবাস : মোহাম্মদ হারুন-উর-রশিদ (প্রবন্ধ, ২০০২), স্মৃতিকথা : চৌধুরী শামসুর রহমান (স্মৃতিকথা, ২০০২), বাংলার কাব্য : হুমায়ুন কবির (প্রবন্ধ, ২০০২), কবিতার কথা : জীবনানন্দ দাশ (প্রবন্ধ, ২০০২), অভিনয়ের পাঠ : মুস্তাফিজুর রহমান সৈয়দ (প্রবন্ধ, ২০০২), নজরুল-সংগীত স্বরলিপি- স্বরলিপিকার : ইদরিস আলী (২২তম খণ্ড, ২০০২), দিবারাত্রির কাব্য : মানিক বন্দ্যোপাধ্যায় (উপন্যাস, ২০০২), নজরুল-সংগীত স্বরলিপি স্বরলিপিকার : নিখিলরঞ্জন নাথ (২৩তম খণ্ড,২০০২), নানা প্রসঙ্গে নজরুল : মোহাম্মদ আবদুল কাইউম (প্রবন্ধ, ২০০২),Kazi Nazrul Islam : Poems Elegidos : ড. জাহাঙ্গীর তারেক অনূদিত (নজরুল কবিতার স্পেনীয় তর্জমা, (২০০২), নজরুল ইসলামের সাহিত্যভাবনা : আফজালুল বাসার (প্রবন্ধ, ২০০২), Kazi Nazrul Islam : Achansons Achoisies : ড. জাহাঙ্গীর তারেক অনূদিত (নজরুলের কবিতায় ফরাশি তর্জমা, (২০০৩), কুমিল্লায় নজরুলের স্মৃতিফলক : মোঃ মানিরুল ইসলাম। (প্রবন্ধ ২০০৩), নজরুলের কবিতা : শিল্পরূপ বিচার : ড. সৈকত আসগর (প্রবন্ধ, ২০০৩), কাব্য আমপারা : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), অগ্নি-বীণা : কাজী নজরুল ইসলাম (কাব্য, তৃতীয় মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), সন্ধ্যা : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), জিঞ্জীর : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), চক্রবাক : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), বের হাওয়া : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), নজরুলকে যেমন দেখিছে : শামসুন নাহার মাহমুদ (স্মৃতিকথা, ২০০৩), সুর-মুকুর, কথা ও সুর : নজরুল, স্বরলিপিকার : নলিনীকান্ত সরকার (স্মৃতিকথা, ২০০৩), সুর-লিপি, কথা ও সুর : নজরুল। স্বরলিপিকার : জগৎ ঘটক (২০০৩), কবি নজরুল : চৈতন্যের দুই সহোদর : জুবাইদা গুলশান আরা (প্রবন্ধ, ২০০৪), নজরুল-সংগীত-স্বরলিপিতে রাগদর্শন : কৃষ্ণপদ মণ্ডল (প্রবন্ধ, ২০০৪), রুবাইয়াৎ-ই-হাফিজ : কাজী নজরুল ইসলাম (কবিতা, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৪), ছায়ানট : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৪), নজরুল ইসলাম : দেওয়ান মোহাম্মদ আজরফ (প্রবন্ধ, ২০০৪), Selected Prose : Kazi Nazrul Islam. Translated by Subrata Kumar Das. (২০০৪), অগ্নি-বীণা : কাজী নজরুল ইসলাম (কবিতা ২০০৪), নজরুল ইসলাম : রওশন আরা মুস্তাফিজ (প্রবন্ধ, ২০০৪), পুতুলনাচের ইতিকথা : মানিক বন্দ্যোপাধ্যায় (উপন্যাস, ২০০৪), নজরুল-স্বরলিপি : কাজী নজরুল ইসলাম (২০০৫), সিকান্দার আবু জাফর-সম্পাদিত ‘সমকাল’ কবিতা-সংখ্যা। (পত্রিকা,২০০৬)।

সি.ডি: সৃষ্টিসুখের উল্লাসে, স্বকণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এবং কাজী সব্যসাচীর আবৃত্তি ও কাজী অনিরুদ্ধের গিটার। পরিকল্পনা ও নির্দেশনা-আবদুল মান্নান সৈয়দ (২০০৪), সি.ডিটি প্রযোজনা করেছে নজরুল ইনস্টিটিউট।

সম্পাদিত পত্র-পত্রিকা: শিল্পকলা (১৯৭০-৭৩), চরিত্র (১৯৭৯-৮৪), কাফেলা-কলকাতা (অতিথি-সম্পাদক, বাংলাদেশ-সংখ্যা, ১৯৮৩), জীবনানন্দ (১৯৮৪-৮৫), এখন (মাসিক পত্রিকা, উপদেষ্টা সম্পাদক, জানুয়ারি-ডিসেম্বর ১৯৮৬), নজরুল একাডেমী পত্রিকা (নবপর্যায়, ১৩৯৩-১৩৯৬), শিল্পতরু (মাসিক পত্রিকা, উপদেষ্টা সম্পাদক, ১৯৮৮-৯৩), কিছুধ্বনি (অতিথি সম্পাদক, জীবনানন্দ দাশ-বিশেষ সংখ্যা (১৯৯৬), নজরুল ইন্সটিটিউট পত্রিকা (২০০২-২০০৫), নজরুল ইন্সটিটিউট পত্রিকা (২০০২-২০০৫)।

প্রবন্ধ ও গবেষণাপত্র পাঠ: ‘কণ্ঠস্বর’-এর চতুর্থ বর্ষ পদার্পণ অনুষ্ঠানে ‘এক শস্যপর্যায় : কবিতা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : মুনীর চৌধুরী। স্থান : পাকিস্তান কাউন্সিল অডিটোরিয়াম, ঢাকা ১৯৬৯। ন্যাশনাল বুক সেন্টার আয়োজিত কবি সিকান্দার আবু জাফর সম্পর্কিত আলোচনাসভায় ‘সিকান্দার আবু জাফরের একটি কবিতা’ প্রবন্ধ পাঠ। স্থান : ন্যাশনাল বুক সেন্টার অডিটোরিয়াম, ঢাকা, ১৯৭০। বাংলা একাডেমী আয়োজিত মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুশতবার্ষিকীতে ‘মাইকেল মধুসূদন দত্ত : বহে জলবতী নদী’ প্রবন্ধ পাঠ। সভাপতি : মযহারুল ইসলাম। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৩। নজরুল একাডেমী আয়োজিত নজরুল-জয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল ইসলামের কবিতা’ প্রবন্ধ পাঠ। স্থান : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনয়তন, ঢাকা, ১৯৭৪। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্রনাথের মৃত্যুদিবস উপলক্ষে ‘রবীন্দ্রনাথের কূটাভাস’ প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৪। ফররুখ আহমদ স্মরণসভায় ‘ফররুখ আহমদ : কবি’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল কাদির। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সংস্থা ‘বক্তব্য’ আয়োজিত অনুষ্ঠানে ‘জীবনানন্দের উপন্যাস’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান। স্থান : টি. এস. মিলনায়তন, ঢাকা, ১৯৭৫। ‘ছায়ানট’ আয়োজিত ‘শিল্পকথা-৭৪’ সেমিনারে ‘সেমিনারে ‘আবিষ্ট নির্ঝর’ প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম সুফিয়া কামাল। স্থান : আর্ট কালেজ মিলনায়তন, ঢাকা, ১৯৭৫। শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা প্রকাশনা উৎসব উপলক্ষে ‘শামসুর রাহমানের কবিতা’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : আবুল ফজল। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : জাতীয় গ্রন্থকেন্দ্র চত্বর, ঢাকা, ১৯৭৬। বাংলা একাডেমী আয়োজিত একুশে ফেব্রেুয়ারি অনুষ্ঠানমালায় ‘ষাট দশকের লিটল ম্যাগাজিন ও আমাদের সাহিত্য’ প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৭। বাংলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে ‘আমাদের সমালোচনা-সাহিত্য’ প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী। স্থান : বাংলা একাডেমী মিলনায়াতন, ঢাকা, ১৯৭৭। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘মধ্যযুগের ভগীরথ : সৈয়দ আলাওল’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : নজরুল একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। নজরুল একাডেমী আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল কেন বড় কবি’ প্রবন্ধ পাঠ। স্থান : নজরুল একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। বাংলা একাডেমী আয়োজিত ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী অনুষ্ঠানে সৈয়দ আলী আহসান। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে ‘জীবনানন্দ দাশের মাল্যবান’ প্রবন্ধ পাঠ। সভাপতি : দেবীপদ ভট্টাচার্য। স্থান : সেমিনার কক্ষ, যাবদপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯৭৮। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্র-জয়ন্তী অনুষ্ঠানে ‘মৃত্যুর নিপুণ শিল্প’ প্রবন্ধ পাঠ। সভাপতি : অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৯। বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে ‘মানিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আদি উপন্যাস’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল্লাহ আবু সায়ীদ। স্থান : বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা, ১৯৮০। (চলবে)