গত ১৮ মে ২০২৬ আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্মতত্ত্ব অধিদপ্তর, ঢাকার সেমিনার হলে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। “জাদুঘর বিভক্ত বিশ্বকে একত্রি করেছে” Museums Uniting a Divided World” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে কথা রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। তিনি তাঁর বক্তব্যে বিশ্বজুড়ে চলমান নানা সংঘাত, বিভেদ, অনৈক্য ও দূরত্ব আর সামাজিক বিভাজনের মাঝে জাদুঘর দেশকাল ও ধর্মের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে। অতীতের গৌরব থেকে প্রেরণা নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠানে জাদুঘর মানুষকে উদ্বুদ্ধ করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপ পরিচালক (প্রকাশনা ) ড. আতাউর রহমান এবং আলোচনায় অংশ নেন উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন এবং (উপ-পরিচালক প্রত্নসম্পদ ও সংরক্ষণ) মিজ রাখি রায়। অনুষ্ঠানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্র-ছাত্রী এবং সুধীজন অংশ নেয়। তাঁদেরকে অধিদপ্তর থেকে প্রকাশিত ‘‘শিশুদের প্রত্নতত্ত্ব” নামে একটি বইয়ের শতাধিক কপি বিতরণ করা হয় এবং অধিদপ্তর চত্ত্বরে সম্প্রতি স্থাপিত জাদুঘর প্রদর্শণ করা হয়।

-মোহাম্মদ আশরাফুল ইসলাম