বৃটিশ আমলে প্রতিষ্ঠিত চাঁদপুর-লাকসাম রেল লাইন এবং এর উপরে প্রতিষ্ঠিত চিতোষী স্টেশনের সন্নিকটে মাওলানা সাহেবের হাট চাঁদপুর-কুমিল্লা সড়কের ওপর মুদাফফরগঞ্জ-রামগঞ্জ (লক্ষীপুর জেলা) সড়ক অতিক্রম করিয়াছে। যেন ত্রিভুজের একটি বাহু। হাজীগঞ্জ-মুদাফফরগঞ্জ একবাহু, রামগঞ্জ-হাজীগঞ্জ দ্বিতীয় বাহু এবং মুদাফফরগঞ্জ-রামগঞ্জ তৃতীয় বাহু। আমরা জানিতে পারিয়া খুশী হইয়াছি যে, সরকার এক নেকে গৌরীপুর (কুমিল্লা মহাসড়ক)-সাচার-হাজীগঞ্জ-রামগঞ্জ পর্যন্ত চার লেনের সড়ক পাশ করিয়াছে। এই সাথে আমাদের লক্ষ লক্ষ লোকের যাতায়াত চাহিদা, জাতীয় ফুয়েলের সাশ্রয় ও মূল্যবান সময় বাঁচাইবার জন্য মুদাফফরগঞ্জ হইতে রামগঞ্জ পর্যন্ত সড়কটিকেও চার লেনে উন্নীত করা হোক এবং রেল স্টেশন চিতৌষী বা সড়কের ক্রসিং মাওলানা সাহেবের হাট হইতে রামগঞ্জ থানা উপজেলা সদর হইয়া লক্ষীপুর জেলা সদর ও রায়পুর উপজেলা পর্যন্ত ডাবল রেল লাইন স্থাপন করিয়া (দল্টা ও নরিংপুর পয়েন্টে দল্টা ডিগ্রী কলেজ নামে একটা রেল স্টেশন করা হয়) এলাকাবাসীর বহুদিনের রেলে যাতায়াতের সমস্যার আশু সমাধান করার জন্য আমাদের প্রিয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি আকর্ষণ করিতেছি।

-এ কে এম বাহাউল ইসলাম

সাধারণ সম্পাদক, রহমানিয়া স্মৃতি সংসদ, পো: দল্টা, থানা-রামগঞ্জ, লক্ষীপুর-৩৭২৫।