॥ তানিয়া আক্তার ॥
নারীর অধিকার শুধুমাত্র কাগজে-কলমে বা ফেসবুকের পাতায় নয়; বাস্তব জীবনেও এর যথাযথ প্রয়োগ দরকার। বর্তমান পৃথিবী ও বাংলাদেশের উন্নয়নের দিক থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। নারীর ক্ষমতায়ন বা নারীর অধিকার তাও প্রতিষ্ঠিত হয়েছে; যেখানে এককালে নারীদের জন্মটাকেই পাপ মনে করে জন্মের পরেই পুঁতে ফেলা হতো। বাংলাদেশে একশ্রেণীর নারীবাদী রয়েছে যারা তখনই সোচ্চার হয় বা তখনই তাদের আমরা সোচ্চার হতে দেখি; ব্যানার, প্ল্যাকার্ড হাতে ও শাহবাগ মোড়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে শুনি যখন “পোশাক ছোট হবে না কি বড় হবে বা কপালে পড়বে কি পড়বে না” এসব বিষয়গুলো সামনে আসে।
যখন একজন নারী তার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে নানা সমস্যার, লাঞ্ছনার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, বাড়ি এসে সন্ত্রাসী-ধর্ষকরা মেয়েদের সম্মানহানি করছে তখন আমাদের সমাজের সে তথাকথিত নারীবাদীদের দেখিনা শাহবাগ মোড়ে কঠোর স্বরে কথা বলতে। নির্বাচন পরবর্তী বা এর পূর্বেও নারী নির্যাতন, নারীর সম্মানহানি, ছোট ছোট মেয়ে বাচ্চাদের ধর্ষণসহ কতশত অঘটন ঘটিয়ে চলেছে। আমরা একটাও এর প্রতিবাদী মিছিল দেখছি না আমাদের নারীদের অধিকার নিয়ে সচেতন সেসব সংগঠনের। তারা কিসের সচেতনতার কথা বলে? তারা নারীর কি অধিকার চায়?
এ কেমন দ্বিচারিতা নারীদের প্রতি? নারীরা আদৌ কি নারীর অধিকার,সম্মান নিয়ে সোচ্চার বা সচেতন?
লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।