ইনকিলাব ইনকিলাব

তাজ ইসলাম

ফ্যাসিবাদের দোসরগুলোর

ইনকিলাবে ভীষণ ডর

ইনকিলাবে গর্জে ওঠে

বিপ্লবীদের কণ্ঠস্বর।

ইনকিলাব ইনকিলাব

জিন্দাবাদ জিন্দাবাদ

ফ্যাসিবাদ ফ্যাসিবাদ

মুর্দাবাদ মুর্দাবাদ।

জুলুমবাজের বিরুদ্ধে আজ

মজলুমেরা লড়ছে

স্লোগান তুলে ইনকিলাব

লড়াই তারা করছে।

বেইনসাফি করতে বিদায়

লড়ছে এবঙ লড়বে

ইনসাফি রাজ করতে কায়েম

মরতে হলে মরবে।

ইনকিলাব ইনকিলাব

জিন্দাবাদ জিন্দাবাদ

জালেম এবং জুলুমবাজের

ইনকিলাবে ভীষণ ডর

ইনকিলাব জিন্দাবাদে ভাঙে

তাদের তাসের ঘর।

তাসের ঘরের বসতিদের

ইনকিলাবে ভীষণ ডর

ঘুমের ঘোরেও শোনে তারা

ইনকিলাবীর কণ্ঠস্বর।

বাংলাদেশ জিন্দাবাদ

ভুজুংভাজুং নিন্দাবাদ

ইনকিলাব ইনকিলাব

জিন্দাবাদ জিন্দাবাদ।

ইনকিলাব জিন্দাবাদ

জুলুম জালেম মুর্দাবাদ।

কালের নকীব

ইয়াসিন মাহমুদ

এই পৃথিবীতে আসলে কেউ কারো না

আপনার মৃত্যুর পর কয়জনইবা আপনাকে মনে রাখেনÑ

সবাই কদিন পরে ভুলে যায়; আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক

কেবলই জনম দুখিনী মা ছটফট করে সন্তানকে ফিরে পাবার আকুলতায়...

শরিফ ওসমান হাদীÑ

আধিপত্যবিরোধী লড়াইয়ের এক লড়াকু

তার শাহাদাতের আগে কজনইবা তাকে পাঠ করেছি;

তার বয়ানগুলো বিশ্লেষণ করেছি একান্ত অনুভবেÑ

তিনি এসেছিলেন ইনকিলাব ইনকিলাব, আজাদী আজাদী

কিংবা ইনসাফের আজান দিতে দিতে...

মৃত্যু অবধি তিনি তার লড়াই জারি রেখেছিলেনÑ

মৃত্যুর পর আর মানুষের নিশানা থাকে নাÑনামগন্ধও না

যতদূর পারা যায় ভুলে থাকে মানুষেরা।

না, আমরা কখনোই পারবো না

ওসমান হাদীকে ভুলে থাকতে,

এখন মানুষের প্রশ্নÑএই ক্রান্তিকালে কে হবেন

ওসমান হাদী।

তার মতো বজ্রকণ্ঠ আর কাউকে তো দেখি না;

আমি বলিÑ আজাদীর লড়াই যতই দীর্ঘ হোক

ফ্যাসিবাদ যতই রাজত্ব গড়ুক

ওসমান হাদী এই জমিনে বারবার আসবে

আবাবিলের মতো; যার কণ্ঠধ্বনিতে কেঁপে উঠবে জালিমের মসনদ।

আমরা সবাই মানুুষ হতে চাই

মান্নান নূর

ইবলিশের কাছে আমরা বারবার হেরে যাই,

অথচ নিজেকে কতটা বীর ভাবি।

আমরা কেউই শয়তান হতে চাই না কখনো,

তবু বারবার শয়তান হয়ে উঠি।

আমরা সবাই মানুষ হতে চাই,

অথচ মানুষ হওয়াটা আমাদের আর হয়ে ওঠে না

শৃগাল, ভালুক, বাঘ আমরা কেউ নই,

অথচ মনের দিক থেকে আমরা তাই-

নিশ্চিন্তে বানর হয়ে নাচি-

আমাদের আর মানুষ হয়ে ওঠা হয় না কখনো।