আমাদের চারপাশে কেবলই

মৃধা আলাউদ্দিন

আমাদের চারপাশে কেবলই ফিরে আসে ঝিঁঝি পোকার মতো বঙিন বসন্ত

আলুথালু বেহায়া বাতাস আর পূর্ব পুরুষদের ফেলে যাওয়া চিত্রকল্প

এরপর একদিন আমাদের এই বঙ্গভূমিতে পালদের বসবাস শুরু হলো।

শুরু হলো বিজয়নগরের রাজা-বাদশাদের যাওয়া-আসা-

মোঘলদের আমল যখন প্রায় শেষ হয়ে গেলো- তখন জৈন

ও জোরোস্ট্রিয়ানরা উসকে দিয়েছিলো দেশের ভেতর সাম্প্রদায়িক দাঙ্গা।

মোঘলদের আমল যখন প্রায় শেষ হয়ে যায়-

তখন জৈন ও জোরাস্ট্রিয়ানরা উসকে দিয়েছিলো সাম্প্রদায়িক দাঙ্গা-

২,

আর তখন আমাদের এখানে জীবন বলতে কিছুই ছিলো না।

সবই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। ঝড়, জল, জলোচ্ছ্বাস- বন্যা।

ছিটেফোঁটা যেটুকু সুখ ছিলো তাও দৃশ্যমান নয়ৃ

আমরা একটা বায়ুদূষণের মতো ক্যামোফ্লেজের নীল নষ্ট

আবহাওয়ায় আটকে গেছি। ছিলাম কয়েকশ বছর। হাজার বছর পর

সেলেসাওদের মতো লড়ে লড়ে শেষ পর্যন্ত এখন আমরা কিছুই পাইনি।

৩.

আমরা একটা সময় চাই, যেখানে ভাঁজ খুললেই ঝড়ে পড়বে অগ্নিবৃষ্টি।

কামানের গোলার মতো তীব্রবেগে ছুটে আসবে গোলাবারুদ,

আগুনের ফুলকিৃ ভষ্ম হবে ষোলো বছরের রেখে যাওয়া নলি নাও, প্রতারক পাপড়ি

প্রার্থনার ভাষা

রহমাতুল্লাহ খন্দকার

সময় সায়র তলে ধীরে বয় ইছামতি-ঘাঘটের স্রোত।

বিকেলের রোদে বসে বিশীর্ণ-বিপাশা

সমুদ্র-সঙ্গম স্মৃতি করে রোমন্থন।

কাঁঠালিয়া-বাঁকালিয়া পাখিদের গ্রামে

নামে কুয়াশা-কাতর ভোর।

দৃষ্টির সীমানাজুড়ে অদৃশ্য দেয়ালÑ

ভেতরে জমিয়ে থাকে বরফ-শীতল

হৃদয়-জমিন রাখা অচল পাথরে চাপা।

ক্যানভাস ভরা মৃতপ্রায় খালবিল,

মুহ্যমান মোহনার বাঁকে থমকে থাকে।

রাতে ওঠে চাঁদ।

ঘুমের পেয়ালা হাতে

শিশির শীতল হয়ে আসে শিশুদের মায়াভরা চোখ।

তবে কী ঘুমিয়ে গেছে কুমার-ছুতার বাড়ি?

বেদেপাড়া চুপচাপ;

সাপেরা হারিয়ে ফেলে বিষদাঁতÑ

কেবল ঠোকর পাড়ে নিষ্কাম, নিষ্ফল বজ্রপাত।

চাঁদরাত পেরিয়ে ভোর

চারদিকে ছড়ায় সূর্যের আলো-প্রখর।

জাগে গ্রাম, শহর, বন্দরলোকÑ

সাহস সম্প্রীতি বলÑ প্রার্থনার ভাষা হোক।

ঈদময় হোক

সৈয়দ সাইফুল্লাহ শিহাব

কোনো রক্তপাত নয়

ইনসাফ রোপণ করে দাও দুনিয়ার ভূইয়ে

দিনভর রোদ্রের খেলা -ঈদ ঈদ হয়ে যাক।

তোমার থালের খাবারে নিঃশঙ্ক অংশীদার হোক

গাজার ক্ষুধার্ত শিশু

বৈরুত অথবা হেবরনের কোনো পাহাড়ের পাদদেশে

আজানের ধ্বনির মতই উচ্চকিত হোক ঈদ ঈদ স্বাধীনতা।

বালকের উদারতা নিয়ে বিলানো সূর্যের আলো

মানুষের চোখে মেলে দিক ঈদের অপার সম্ভাবনা

আদ্যপান্ত বছরের কর্মসূচি।

সোনালী শস্যের রঙে ঈদময় হোক অনিন্দ পৃথিবী।