দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলামিস্ট, কর্মকর্তা-কর্মচারী ও পাঠকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দৈনিক সংগ্রাম সত্য, ন্যায় ও আপসহীন সাংবাদিকতার যে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, তা দেশের গণমাধ্যম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। জাতির ক্রান্তিলগ্নে আপসহীন, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে দৈনিক সংগ্রাম নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে যা প্রশংসার দাবিদার।
বিশেষত ছাত্রসমাজ, শিক্ষা, রাজনীতি, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের প্রশ্নে দৈনিক সংগ্রামের সচেতন ভূমিকা তরুণ প্রজন্মকে আলোকিত করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সম্পাদকীয় নীতির মাধ্যমে পত্রিকাটি জাতির বিবেক হিসেবে কাজ করে চলেছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও দৈনিক সংগ্রাম তার আদর্শিক অবস্থান অটুট রেখে সত্য প্রকাশে আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
ইব্রাহীম হোসেন রনি
ভিপি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)