মোহাম্মদ সালাহকে অধিনায়ক করে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। কোচ হোসাম হাসানের ঘোষিত এই দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনা যুব দলের ফরোয়ার্ড হামজা আব্দুল করিম। ফিফার নিয়ম অনুযায়ী, প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।

আফ্রিকান পরাশক্তি মিশরের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন লিভারপুলের তারকা মোহামেদ সালাহ এবং ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড উমর মারমুশ। তবে আক্রমণভাগের অন্যতম নিয়মিত মুখ ফরাসি ফুটবল ক্লাব এফসি নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ দল থেকে বাদ পড়েছেন।

বিশ্বকাপ মিশন শুরুর আগে দলটির যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা রয়েছে। ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে মিশর।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তরুণ প্রতিভাবনা করিম মিশরের জায়ান্ট দল আল আহলি থেকে ধারে স্প্যানিশ তৃতীয় স্তরের ফুটবল লীগের দল বার্সেলোনা আতলেতিকে খেলছেন। তবে অনভিজ্ঞ ও তরুণ হওয়া সত্ত্বেও বার্সার যুব একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কোচ হোসাম হাসান এই কিশোর প্রতিভার ওপর ভরসা রেখেছেন।

মিশর এবার বিশ্বকাপের গ্রুপ জি-তে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। আগামী ১৫ই জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

মিসরের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক : মোহাম্মদ এল-শেনাউই, মোস্তফা শোবেইর (আল আহলি), এল-মাহদি সোলিমান (জামালেক), মোহাম্মদ আলা (এল গাউনা)।

ডিফেন্ডার : মোহাম্মদ আবদেলমোনেম (নাইস), মোহাম্মদ হ্যানি, ইয়াসির ইব্রাহিম (আল আহলি), হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাতুহ (জামালেক), তারেক আলা (জেডইডি), রামি রাবিয়া (আল আইন), হামদি ফাথি (আল ওয়াকরাহ), করিম হাফেজ (পিরামিড)।

মিডফিল্ডার : মোহাম্মদ সালাহ (লিভারপুল), মারওয়ান আত্তিয়া, আহমেদ মোস্তফা “জিজো”, মাহমুদ হাসান “ট্রেজেগুয়েট”, এমাম আশুর (আল আহলি), মোস্তফা আবদেল রউফ, মোহান্নাদ লাশীন (পিরামিড), হাইথাম হাসান (রিয়াল ওভিয়েডো), মাহমুদ সাবের (জেডব্রাহিম), ইমরানল্যান্ড (জেড)।

(আল-নাজমা)।

ফরোয়ার্ড : ওমর মারমাউস (ম্যানচেস্টার সিটি), হামজা আবদেল করিম (বার্সেলোনা আতলেতিক)