পিএসএলে প্রথম খেলতে নেমে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচ করে উইকেটের দেখা পাননি পেশোয়ার জালমির পেসার শরিফুল। াহোরে রাওয়ালপিন্ডির ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন শরিফুল। ১টি ছক্কা ও ওয়াইডে ৭ রান দেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয়বারের মত বল করতে এসে ১টি চারে ৮ রান দেন শরিফুল। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে তৃতীয়বারের মত বোলিংয়ে আসেন শরিফুল। এই ওভারে কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ছাড়া ৫ রান দেন তিনি। প্রথম ৩ ওভারে ২০ রান দেন শরিফুল। ইনিংসের ১৯তম ওভারে নিজের চতুর্থ ও শেষ ওভার করতে আসেন শরিফুল। ১টি বাউন্ডারিতে ১১ রান দেন তিনি। নির্ধারিত ৪ ওভারে ৭.৭৫ ইকোনমিতে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। এ ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।
ক্রিকেট
প্রথম ম্যাচে উইকেট পাননি শরিফুল
পিএসএলে প্রথম খেলতে নেমে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচ করে উইকেটের দেখা পাননি পেশোয়ার জালমির পেসার শরিফুল।
Printed Edition