কালিগঞ্জ, (সাতক্ষীরা) সংবাদদাতা : ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠের নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এডিশনাল বিল্ডিংয়ের হল রুমে এ কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান হোসেন। বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, নলতা শরীফ ক্রিকেট একাডেমির প্রধান কোচ মো. রবিউল ইসলাম, সাংবাদিক বৃন্দু, একাডেমির শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।

আবু জাফর চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে গত বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে এক হাজার জন গরীব, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরীসহ ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ট্রাস্টের চেয়ারম্যান বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে এবং মালামাল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তিনি সরকারকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পবিত্র রমজান মাসে জনগণকে অসামাজিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।