পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক জরিমানা। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে সারাবিশ্বের মত জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তানও। এজন্য পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু উদ্বোধনী ম্যাচের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে বিশাল গাড়ি বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন মরিয়ম। এসময় উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দেখা করেন ও কথা বলেন মরিয়ম। আর সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ছবি ও ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন নাসিম।
ক্রিকেট
রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের
পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Printed Edition