সুর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছে ভারত। এখন তাদের চোখ ২০২৮ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের দিকে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে স্বর্ণপদক জেতাই এখন দলের পরবর্তী লক্ষ্য। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, গত এক মাসের যাত্রাটা অসাধারণ ছিল। শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু খেলাধুলায় এমনটা হয়ই। শেষ পর্যন্ত দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটা সবার সামনেই আছে। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিক স্বর্ণপদক। দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালের অলিম্পিকে এই খেলাটি অন্তর্ভুক্ত ছিল। আন্তর্জাতিক অলিম্পিক এর সিদ্ধান্ত অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ক্রিকেট
বিশ্বকাপ জয়ের পর অলিম্পিক স্বর্ণপদকে চোখ সূর্যকুমারের
সুর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছে ভারত। এখন তাদের চোখ ২০২৮ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের দিকে।