সেমিফাইনালে উঠার লড়াইয়ে বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু’বার করে শিরোপা ঘরে তোলার ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। তাই এ ম্যাচটি ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে দিল্লিতে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ২ ম্যাচের দু’টিতেই হেরে সুপার এইট পর্ব থেকে বিশ্বকাপ শেষ নিশ্চিত করেছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারানো জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপে ৪ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজের মত গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবক’টিতে জিতে ভারতও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া।
ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ ও ভারত মুখোমুখি আজ
সেমিফাইনালে উঠার লড়াইয়ে বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু’বার করে শিরোপা ঘরে তোলার ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে।