টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে নিউজিল্যান্ড নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচ। তবে ফাইনালে মাঠের নামার আগে একটি কছিন সমীকরনের সামনে দাড়িয়ে নিউজিল্যান্ড। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কখনও হারেনি কিউইরা। বিশ্বকাপে আসার আগে জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজে ১-৪ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে টুর্নামেন্টে আসে নিউজিল্যান্ড। তবে তারা আবারও নিজেদের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রমাণ করেছে। ইতিহাসও এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কখনও হারেনি কিউইরা। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে। সেদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ১৯০ রান তোলে। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রেইগ ম্যাকমিলান ও জ্যাকব ওরামের গুরুত্বপূর্ণ অবদান ছিল সেই ইনিংসে। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ভালো অবস্থানে থাকলেও ড্যানিয়েল ভেট্টরির জাদুকরী বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাঁহাতি স্পিনার ভেট্টরি ২০ রানে ৪ উইকেট নিয়ে রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের আউট করেন। পরে ইরফান পাঠান ও দিনেশ কার্তিককেও ফেরান তিনি। শেষ পর্যন্ত ১০ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্টে এটিই ছিল ভারতের একমাত্র হার, যদিও শেষ পর্যন্ত শিরোপা জেতে তারা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নাগপুরে আবার মুখোমুখি হয় দুই দল। সেখানেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পিনারদের হাতে। কোরি অ্যান্ডারসনের ৩৪ রানে ভর করে নিউজিল্যান্ড মাত্র ১২৬ রান তোলে। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কিউই স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে ভারত। মিচেল স্যান্টনার ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন। তার সঙ্গে ইশ সোধি ও নাথান ম্যাককালামের সহায়তায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ৪৭ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। সর্বশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। সেদিন ভারত ৭ উইকেটে ১১০ রান তুলতে সক্ষম হয়। ট্রেন্ট বোল্টের শুরুতেই আঘাত এবং ইশ সোধি, টিম সাউদি ও অ্যাডাম মিলনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। পরে সহজেই লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল করেন ৪৯ রান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। এবারের ফাইনালটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও তৈরি করেছে। ঠিক এক বছর আগে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে জয় পেয়েছিল ভারত। তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পুরোনো হিসাব চুকানোর লক্ষ্যেই মাঠে নামবে। তবে নিজেদের ইতিহাসকে পুঁজি করে আবারও জয় তুলে নেয়ার জন্যই নামবে নিউজিল্যান্ড।
ক্রিকেট
ভারতের বিপক্ষে কখনও হারেনি নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে নিউজিল্যান্ড নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচ।
Printed Edition