সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে চায় ও দু-দলই। মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দু’দল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলো জিতে পূর্ণ ৮ পয়েন্ট পায় ক্যারিবীয়রা। গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারায় তারা। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার-শামার জোসেফ-গুদাকেশ মোটি ও রোমারিও শেফার্ড। দলের হয়ে ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৫৫ রান করেন হোপ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও দুই ব্যাটার ১শর বেশি রান করেছেন। ১টি করে হাফ-সেঞ্চুরিতে শেরফানে রাদারফোর্ড ১২৬ ও শিমরোন হেটমায়ার ১৩৪ রান করেন। ব্যাটারদের চাইতে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা সবচেয়ে বেশি সফল ছিলেন। ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও জোসেফ। পাশাপাশি স্পিনার মোটি ও শেফার্ড হ্যাটট্রিকসহ ৬টি করে উইকেট নেন। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন শেফার্ড। সুপার এইট পর্বে দলের কাছ থেকে আরও ভাল পারফমেন্স আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘সুপার এইটে দল দারুণ পারফরমেন্স করেছে। চার ম্যাচের চারটিতেই জিতেছি আমরা। ব্যাটারদের চেয়ে বোলাররাই বেশি সাফল্য পেয়েছে। আশা করছি, সুপার এইটেও সতীর্থরা নিজেদের পারফরমেন্স অ্যাবহত রাখবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়স হয়েই সুপার এইটে এসেছে জিম্বাবুয়ে। ভাল ক্রিকেট না খেললে, প্রথম রাউন্ড থেকে সুপার এইটে আশা কঠিন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আমাদের সর্তক থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট পায় জিম্বাবুয়েও। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টি ম্যাচ পরিত্যক্তের কারণে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। গ্রুপ পর্ব ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পায় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মত প্রথম পর্বের বাঁধা টপকাতে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট, দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স।
ক্রিকেট
জয় দিয়ে শুরু করতে চায় ওঃ ইন্ডিজ-জিম্বাবুয়ে দু’দলই
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে চায় ও দু-দলই। মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দু’দল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ।