আহমেদাবাদে ঐতিহাসিক ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে দশম পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। টুর্নামেন্ট শেষ হওয়ার পর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ঘোষণা করেছে তাদের নির্বাচিত ‘টিম অব দ্য টুর্নামেন্ট’। যার নেতৃত্বে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। সাঞ্জু স্যামসন (উইকেটকিপার) : ম্যাচ: ৫, রান: ৩২১, স্ট্রাইক রেট: ১৯৯.৩৭; গড়: ৮০.২৫,অর্ধশতক: ৩টি। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাঞ্জু স্যামসন। শুরুতে বেঞ্চে থাকলেও সুযোগ পেয়ে নকআউট পর্বে টানা তিনটি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই আসরে ২৪টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন।

এইডেন মার্করাম (অধিনায়ক) : ইনিংস: ৮; রান: ২৮৬; স্ট্রাইক রেট: ১৬৫.৩১; গড়: ৪৭.৬৬; অর্ধশতক: ৩; উইকেট: ১টি। দ্বিতীয় ওপেনার হিসেবে মার্করামকে বেছে নেয়া হয়েছে। পাওয়ারপ্লেতে ১৮০ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি ইনিংস বড় করতেও সফল ছিলেন তিনি। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা নকআউট পর্যন্ত অপরাজিত ছিল। ইশান কিশান : ইনিংস: ৯; রান: ৩১৭; স্ট্রাইক রেট: ১৯৩.২৯; গড়: ৩৫.২২; অর্ধশতক: ৩টি। নামিবিয়া ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে দ্রুত অর্ধশতক করে আলোচনায় আসেন কিশান। পরে তিন নম্বরে নেমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পেসারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট ছিল ২১২ এবং স্পিনের বিপক্ষে ১৭৭।

শিমরন হেটমায়ার : ইনিংস: ৭; রান: ২৪৮; স্ট্রাইক রেট: ১৮৬.৪৬; গড়: ৪১.৩৩; অর্ধশতক: ২টি। মিডল অর্ডারে ধারাবাহিকভাবে দ্রুত রান করে জায়গা করে নিয়েছেন হেটমায়ার। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনারদের বিপক্ষে তার ইনিংস ছিল অন্যতম আকর্ষণ। স্পিনারদের বিপক্ষে সবচেয়ে বেশি ১৫টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। শিভাম দুবে : ইনিংস: ৮; রান: ২৩৫; স্ট্রাইক রেট: ১৬৯.০৬; গড়: ৩৯.১৬; উইকেট: ৫টি। ইএসপিএন ক্রিকইনফোর ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের’ তালিকায় সবার ওপরে ছিলেন জ্যাকস। ফিনিশারের ভূমিকায় একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি। পাশাপাশি অফস্পিনে ৯টি উইকেটও নিয়েছেন।

বেঞ্চ থাকছেন যারা: সাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা ও শ্যাডলি ভ্যান শাল্কউইক। ফারহান ৩৮৩ রান করে এই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং একটি আসরে দুটি শতক করার নজির গড়েন। ইএসপিএনক্রিকইনফোর সেরা একাদশ : সাঞ্জু স্যামসন, এইডেন মার্করাম, ইশান কিশান, শিমরন হেটমায়ার, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, জেসন হোল্ডার, উইল জ্যাকস, আদিল রশিদ, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি।