গতকাল ছিল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান এই দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন দেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’ সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’ তারকা পেসার তাসকিন আহমেদ জানান,‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা।
২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’ একইভাবে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেনরা।