নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে-সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রাথমিক গ্রুপিং আগেই ঘোষণা করা হয়েছিল। চলতি মাসের শুরুতে নেপালে বাছাইপর্ব শেষ হবার পর পুরো টুর্নামেন্টের গ্রুপ ও সূচি চূড়ান্ত হয়। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। বিশ্বকাপে গ্রুপ-১’এ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডস ছাড়াও ঐ গ্রুপে আরও আছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বাছাই পর্বে চতুর্থ হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। গ্রুপ-২’এ আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে- লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল। বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ড রানার্স আপ ও স্কটল্যান্ড তৃতীয় হয়ে মূল পর্বে খেলার টিকিট পায়। ১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুল ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এনিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তবে কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দিতা করবে দলগুলো। সব মিলিয়ে ম্যাচ গবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষ কবে ৫ জুলাই। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ছয় আসরে বাংলাদেশ ২৫ ম্যাচে ৩টিতে জিতেছে। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হবে নিজেদের বিশ্বকাপের মূলমঞ্চে তুলে ধরার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি
১৪ জুন-বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস-এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া-হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন-বাংলাদেশ বনাম পাকিস্তান-হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন-বাংলাদেশ বনাম ভারত-ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন-বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা-লর্ডস (বিকেল সাড়ে ৩টা)