বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর বেশ সংকটময় মুহূর্ত পার করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পর আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে সংস্থাটি। এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী টুর্নামেন্টগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সমস্যা সমাধান এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শুধু চিন্তা করলেই হবে না, এই সমস্যার সমাধানও করতে হবে। আর এক্ষেত্রে মূখ্য ভূমিকা আইসিসিকেই পালন করতে হবে বলেও জানান তিনি।
ক্রিকেট
আইসিসিকে যে পরামর্শ দিলেন আফ্রিদি
বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর বেশ সংকটময় মুহূর্ত পার করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।