টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের ২২ বলে ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা। বড় লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে থাকলেও ডেথ ওভারের শুরুতে বিপর্যয়ের শিকার হয় স্কটিশরা। শিমরন হেটমায়ারের রেকর্ড গড়া ফিফটির পর রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ পাঁচ বলে চার উইকেট নিলেন। ১৮৩ রানের টার্গেটে নেমে স্কটল্যান্ড পাত্তাই পেল না। ১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে শেফার্ডের বিধ্বংসী বোলিং শুরু। ব্র্যান্ডন ম্যাকমুলেনকে ফিরিয়ে প্রথম উইকেট পাওয়া উইন্ডিজ পেসার হ্যাটট্রিকের পথ তৈরি করেন ম্যাথু ক্রসকে আউট করে। একে একে মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে আউট করে এই সংস্করণের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি। এক বল বিরতি দিয়ে সাফিয়ান শরিফকে ফিরিয়ে চলতি বিশ্বকাপের প্রথম ফাইফারের দেখা পান শেফার্ড। তার দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেটে ১৩৩ রান করা স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৩৩-৯। তার আগে ষষ্ঠ ওভারে ৩৭ রানে তৃতীয় উইকেট হারানো স্কটল্যান্ড প্রতিরোধ গড়ে রিচি বেরিংটন ও টম ব্রুসের জুটিতে। ৭৮ রান আসে চতুর্থ উইকেট জুটিতে। ১৩.১ ওভারে ৩ উইকেটে ১১৫ রানে ভালো অবস্থানে ছিল স্কটল্যান্ড। কিন্তু ৩২ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় তারা। অধিনায়ক বেরিংটন ২৪ বলে ৪২ রান করেন। ব্রুসের ব্যাটে আসে ৩৫ রান। শততম উইকেট নেওয়ার পর ১৯তম ওভারের পঞ্চম বলে মার্ক ওয়াটকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন জ্যাসন হোল্ডার। স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়। শেফার্ড তিন ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। হোল্ডার পান তিন উইকেট। এর আগে হেটমায়ার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটি করেন। ২০০৯ সালে ২৩ বলে হাফ সেঞ্চুরি করা ক্রিস গেইলকে ছাড়িয়ে যান তিনি। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৪ রান। রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড যথাক্রমে ১৪ বলে ২৪ ও ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার।
ক্রিকেট
শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের ২২ বলে ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা।
Printed Edition