জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এবার নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে দেখা যাবে না ভবিষ্যতে। জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহানারার অভিযোগের তদন্তের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। যৌন হয়রানির অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারার ৪টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেট বোর্ড।
ক্রিকেট
মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এবার নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম।