তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার (৯ জুন) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা।
কিছুদিন আগেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া।
ফলে তাদের আত্মবিশ্বাস কিছুটা কম। এদিকে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনও এসেছে। ফলে সেরা দল নিয়ে মাঠে নামতে পারছে না অজিরা।
২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অজিরা। এর আগে ২০০৬ সালে সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ হয়েছিল। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট ছাড়া দুই দলের মধ্যে ৫০ ওভারের ম্যাচ খুব একটা দেখা যায়নি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশে এসে তিক্ত স্মৃতি নিয়েই ফিরতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার ওয়ানডে ফরম্যাটেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা।
অজিদের বিপক্ষে আজকের একাদশে প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার। এছাড়া একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের মতো এই ম্যাচেও খেলছেন তানভির ইসলাম।
অস্ট্রেলিয়া দলে ওয়ানডে অভিষেক হয়েছে লিয়াম স্কটের। এই সংস্করণে অস্ট্রেলিয়ার ২৫৩তম ক্রিকেটার তিনি।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা
অস্ট্রেলিয়া একাদশ- ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, লিয়াম রেনশ, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।
সর্বশেষ স্কোর: বাংলাদেশ: ৫ ওভারে ৩৪/১ (শান্ত-৯* , তামিম ১৯*, সাইফ ৫, অতিরিক্ত ১)