টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু নিয়ে জটিলতা ছিল। কিন্তু শ্রীলংকা ও পাকিস্তানের ম্যাচের পর সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হয়ে গেছে। একই সঙ্গে ফাইনালের ভেন্যুও চূড়ান্ত। পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা দুই দেশের একটি-ও যদি সেমিফাইনালে উঠত তাহলে একটি সেমিফাইনাল হতো শ্রীলঙ্কাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তানের ম্যাচগুলোও হবে শ্রীলঙ্কাতে। এ কারণে শ্রীলঙ্কাতে শেষ চারের একটি ম্যাচ অনুষ্ঠিত হতো। তা আগেই নিশ্চিত করেছিল আইসিসি। শ্রীলঙ্কা সুপার এইটে উঠতে পারবে না আগেই নিশ্চিত ছিল। পাকিস্তানের সুযোগ ছিল। কিন্তু সুপার এইটের গ্রুপ টু থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। শ্রীলঙ্কার পর পাকিস্তানও বাদ পড়ায় সব জটিলতা কেটেছে। দূর হয়েছে ভেন্যুর চিন্তা এবং আয়োজনের সব পরিকল্পনা করতে পারবে আয়োজকরা। একই সঙ্গে যারা মাঠে বসে খেলা দেখবে তাদের চিন্তাও দূর হয়েছে। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ম্যাচে খেলবে নিউ জিল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে তারা কাকে পাবে নিশ্চিত হওয়া যাবে আজই। ৫ মার্চ পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই ম্যাচে খেলবে ইংল্যান্ড। প্রতিপক্ষ কারা হবে তা-ও আজ নিশ্চিত হবে। সুপার এইটের গ্রুপ ওয়ানের দুটি ম্যাচের ফয়সালা আজ হবে। দক্ষিণ আফ্রিকা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারালে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তাদের সেমিফাইনাল আগেই নিশ্চিত। যদি তারা হেরে যায় তাহলে রানরেটের হিসেবে রানার্সআপও হতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা প্রথম সেমিফাইনাল খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। রানার্সআপ হলে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। একই অবস্থা ইংল্যান্ডের। মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে তা নিশ্চিত হওয়া যাবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের পর। দুই দলেরই সুযোগ আছে সেমিফাইনাল যাওয়ার। যারা জিতবে তারা শেষ চারের টিকিট পাবে। সেমিফাইনালের পর দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ফাইনাল।
ক্রিকেট
বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল তিন ম্যাচই ভারতে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু নিয়ে জটিলতা ছিল। কিন্তু শ্রীলংকা ও পাকিস্তানের ম্যাচের পর সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হয়ে গেছে। একই সঙ্গে ফাইনালের ভেন্যুও চূড়ান্ত।
Printed Edition