দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেবর্ডগড়া জুটিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। গতকাল দলটি ১০ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত দেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু তাদের করা এই স্কোরকে আমলেই নিলো না কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি নিউজিল্যান্ড। শুরু থেকেই আমিরাতের বোলারদের দিকে আগ্রাসন দেখান কিউই ওপেনাররা। পাওয়ার প্লেতেই আসে ৭৮ রান। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন। ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। দুজন মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি। এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ৬ বলে ৮ রান করে আউট হন আরিয়ার্ন্স শর্মা। পরের উইকেটে খেলতে নেমে দলনেতা মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। এছাড়া হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন। এদিকে শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত তিনি। মাত্র ৪৫ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। ২০ ওভারের বিশ্বকাপে এনিয়ে সপ্তমবার দেখা গেল ১০ উইকেটের জয়। তবে সবচেয়ে বেশি রান তাড়ায় কোনো উইকেট না হারিয়ে জয়ের কীর্তি গড়ল নিউ জিল্যান্ড। ২০২২ আসরে ভারতের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। সাইফার্ট ও অ্যালেনের ১৭৫ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি। ২০২২ সালে ভারতের বিপক্ষে দলকে ১০ উইকেটে জিতিয়েছিলেন তারা। টি-টোয়েন্টিতে শুরুর জুটিতে সাইফার্ট ও অ্যালেনের ১৭৫ কিউইদের হয়ে সর্বোচ্চ। আর যেকোনো উইকেটে দ্বিতীয়। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ১৮৪ রান রেকর্ড। আসরের নিজের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়ে জিতেছিল নিউ জিল্যান্ড। ওই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে সাইফার্ট এবার করেন ৮৯। তার ৪২ বলের ইনিংস সাজানো তিনটি ছক্কা ও ১২টি চারে। গত ম্যাচের মতো এবারও সেরার পুরস্কার জিতে নেন তিনি।