আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা বাড়ছে।সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নাম লেখালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। গত ৩১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে গল গ্যালান্টস। এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে! গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে প্রস্তুত লিটন দাস।’ এর আগে, এলপিএলের এই আসরের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। একই দলের হয়ে এই দুই তারকাকে খেলতে দেখা যাবে। তবে লিটন দাসের সাথে গল গ্যালান্টসের চুক্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন লিটন। যদিও সেবার খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তিন ম্যাচে মাত্র ৩৪ রান করেন এই ডানহাতি ব্যাটার। তবে এবার নতুন উদ্যমে গলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ক্রিকেট
লঙ্কা প্রিমিয়ার লিগে লিটন দাস
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা বাড়ছে।সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নাম লেখালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।