টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্সের.২০ রানের জয়ে ২ দুইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এই দুই শিকারে একটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। ফিজ ছাড়িয়ে গেলেন বোলিংয়ে নিজের আদর্শ ও পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরকে। ৩২৫ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬ আর আমিরের ঝুলিতে আছে ৪১৫ উইকেট ৩৫৬ ম্যাচে। কম ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তবে দুজনই খেলছেন পিএসএলে। তাই আমির আবারও রেকর্ড দখলে নিতে পারেন। আবার মোস্তাফিজেরও সুযোগ থাকছে রেকর্ডটা নিজের কাছেই রাখার। আমির খেলছেন রাওয়ালপিন্ডির হয়ে। আমিরের সতীর্থ হিসেবে সেখানে আছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। ম্যাচটি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। দুটি উইকেট শিকার করতে পারলে আবারও রেকর্ড পুনরুদ্ধার করবেন তিনি। কেবল বোলারদের স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার তালিকায় মোস্তাফিজের অবস্থান ৭ নম্বরে। শীর্ষে আছেন ৭০৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সাবেক অধিনায়ক রশিদ খান। আর কেবল পেসারদের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার ঝুলিতে ৬৩১ উইকেট। সবমিলিয়ে অবশ্য রশিদের পরই তিনি দুইয়ে আছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান এগিয়ে আছেন মোস্তাফিজের চেয়ে। যদিও গত বছরের সেপ্টেম্বরে সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ১৫৭৮ উইকেট মোস্তাফিজেরই। অবশ্য এই রেকর্ডটি হয়তো লম্বা সময় নিজের দখলে রাখতে পারবেন না মুস্তাফিজ। কারণ চলমান পিএসএল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও নিয়মিত মুখ আমির। কেবল আন্তর্জাতিক ম্যাচের হিসাবে বাংলাদেশি কাটার মাস্টার এগিয়ে থাকবেন। আমিরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্য ম্যাচ কম খেলেছেন তিনি। মুস্তাফিজ ৩২৫ টি-টোয়েন্টিতে ৪১৬ এবং আমির ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট শিকার করেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নেমে একাধিক উইকেট পেলে আমির ফিজের রেকর্ড আবারও দখলে নেবেন। পাকিস্তানি এই তারকা রাওয়ালপিন্ডির সর্বশেষ দুই ম্যাচে একটি করে উইকেট নেন। দুটিতেই হেরেছে টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজ কেবল বাঁ-হাতি পেসারের হিসাবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। তবে সকল বোলার কিংবা শুধু পেসারদের হিসাবে তার উপরেও বেশ কয়েকটি নাম রয়েছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার তালিকায় মুস্তাফিজ সবমিলিয়ে ৭ নম্বরে অবস্থান করছেন। ৭০৩টি উইকেট নিয়ে সবার শীর্ষে আফগানিস্তানের সাবেক অধিনায়ক রশিদ খান। আর কেবল পেসারদের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো (৬৩১)। সবমিলিয়ে অবশ্য রশিদের পরই তিনি দুইয়ে আছেন। টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজের উপরে যথাক্রমে অবস্থান করছেন রশিদ খান (৭০৩), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮), সাকিব আল হাসান (৫০৭) ও ক্রিস জর্ডান (৬৪৬)। এরপরই আছেন মুস্তাফিজ ও আমির। স্বীকৃত টি-টোয়েন্টিতে মুস্তাফিজের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। তবে গত বছরের সেপ্টেম্বরে তাকে ছাড়িয়ে ফিজ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ (১৫৮) শিকারের রেকর্ড গড়েন। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা সাকিবকে স্বীকৃত টি-টোয়েন্টিতেও ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সতীর্থ পেসারের সামনে।